কি খেলতে গিয়ে পিতার বিরুদ্ধে মেয়ের মামলা?

লুডু খেলায় পিতা জালিয়াতি বা প্রতারণা করেছেন বলে তার ওপর থেকে আস্থা হারিয়ে গেছে তার ২৪ বছর বয়সী কন্যার। উপায় না পেয়ে রাগে ক্ষোভে তার ওই যুবতী মেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচার চেয়েছেন পিতার বিরুদ্ধে। সামান্য এক লুডু খেলায় পিতা প্রতারণা করেছেন এমন অভিযোগে সম্ভবত এমন বিচার এটাই প্রথম। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সেখানে পারিবারিক আদালতের কাউন্সেলর সারিতা রজনীর কাছে বিচার চেয়েছেন ওই যুবতী। তিনি অভিযোগ করেছেন, তার পিতার সঙ্গে যখনই লুডু খেলতে গিয়েছেন তিনি, তখনই তিনি প্রতারণা করেছেন।
এ জন্য ওই যুবতী তার পিতার ওপর সম্মান হারিয়ে ফেলেছেন। এখন তিনি পিতাকে ‘বাবা’ বলতেও দ্বিধাবোধ করেন। রজনী বলেন, এই পিতা ও তার কন্যার মধ্যে আগে সম্পর্ক ভাল ছিল। শুধু লুডু খেলায় তার মেয়ে হেরে যান। এ থেকে পিতার প্রতি তার অশ্রদ্ধা চলে এসেছে। এ জন্য ওই যুবতী কাঁদতে থাকেন। তিনি মনে করেন, তাকে অপমান করতে পিতা বার বার তাকে হারিয়েছেন। রজনী বলেছেন, আমি ওই যুবতীর সঙ্গে চারবার বৈঠক করেছি। তাকে বুঝিয়েছি। এরপর কিছুটা ইতিবাচক পরিবর্তন হয়েছে তার মধ্যে।
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

About Me

My photo
আমি মোহাম্মদ আবুল হোসেন। পেশাগত দিক দিয়ে আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও, এর বাইরে আমি ও-এ লেভেল ম্যাথ টিউটর। উভয় মাধ্যমে, বিশেষে করে টিচিংয়ে আমার আগ্রহ বেশি। যুক্ত হয়েছি প্রযুক্তি বিষয়ক এই ব্লগ নিয়ে। আশা করি সাপোর্ট পাবো। ধন্যবাদ

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.